ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং পর্যায়ের উদ্বোধন আগামীকাল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং পর্যায়ের উদ্বোধন আগামীকাল (বৃহস্পতিবার) ফেনীতে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ১ লাখ ৪৭ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হবে এবং সংশ্লিষ্ট কার্ডের জন্য উপকরণ সহায়তার অর্থ প্রদান করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ কার্যক্রম শুরু হবে। এ সময় ৭ হাজার ৬৪৩ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হবে।

এ অনুষ্ঠানে ফেনীসহ দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলা যুক্ত থাকবে। এর মধ্যে ১৩টি উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ থাকবে, বাকি ৬৪ উপজেলাও অনুষ্ঠানে যুক্ত হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, এ বছর সারাদেশে ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন। আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশের সব কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কৃষি উপকরণ ক্রয়ে সহায়তা প্রদান এবং কৃষি খাতের উন্নয়নে সরকারি সহায়তা সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক কৃষক ২ হাজার ৫০০ টাকা পাবেন, যা দিয়ে তারা কৃষিতে প্রয়োজনীয় উপকরণ কিনতে পারবেন।

এদিকে, কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, সারাদেশের প্রায় ১৮ লাখ ৩ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এর মধ্যে ১ লাখ ১০ হাজার ১৬৫টি কার্ড তৈরি হয়েছে। পূর্বে ১৭ সেপ্টেম্বর ফেনীতে কৃষক কার্ডের উদ্বোধন হওয়ার কথা ছিল, তবে তা বাতিল করা হয়।

প্রধানমন্ত্রীর ফেনী সফরে কৃষক কার্ড ছাড়াও অন্যান্য প্রকল্পের উদ্বোধন করা হবে, যার মধ্যে মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অন্তর্ভুক্ত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং পর্যায়ের উদ্বোধন আগামীকাল

আপডেট সময় : ০৮:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬