ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৫ দিনের ছুটি ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাহী আদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই ছুটির ঘোষণা করা হয়েছে।

সরকারি ছুটির পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

মাঝের দিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি অফিস-আদালত খোলা থাকার কথা ছিল। তবে প্রধানমন্ত্রী ওই দিনটিকেও সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করেছেন।

এরপর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৫ দিনের ছুটি ঘোষণা

আপডেট সময় : ০৩:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬