ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ৫ নেতা বহিষ্কার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে ৫ নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

বহিষ্কৃত ৫ নেতার মধ্যে রয়েছেন, মহানগর পশ্চিম শাখার সহ-সভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এর আগে, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ৫ নেতা বহিষ্কার

আপডেট সময় : ১০:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬