ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ১ অক্টোবর থেকে দেশের বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

গত মাসে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছিল।

সেই অনুযায়ী, অক্টোবর মাসের জন্যও পূর্বনির্ধারিত দাম বহাল থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

আপডেট সময় : ০৮:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬