ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা চাওয়ায় সাবেক যুবদল নেতাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাটে পাওনা পারিশ্রমিকের টাকা চাওয়ার ঘটনায় মো. শাহীন (৪৪) নামে এক সাবেক যুবদল নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা শামসুদ্দিন মাসুদের বিরুদ্ধে। তিনি চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এই ঘটনা ঘটে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চাপরাশিরহাট বাজারের বাশার হোটেলের সামনে।

হামলার শিকার শাহীন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং অমরপুর গ্রামের মৃত সাহাব উদ্দিন মেম্বারের ছেলে। তিনি অভিযোগ করেন, কয়েক মাস আগে শামসুদ্দিন মাসুদ একটি জায়গা কেনেন এবং সেখানে কাজ করার সময় তিনি মাসুদকে সহায়তা করেন। পরে কাজের পারিশ্রমিক চাইলে মাসুদ টাকা দেওয়ার আশ্বাস দেন।

শাহীন জানান, পারিশ্রমিকের টাকা না পাওয়ায় তিনি মাসুদের সঙ্গে যোগাযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ তার লোকজন নিয়ে হামলা চালান এবং গুরুতর আহত করেন।

অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন শামসুদ্দিন মাসুদ। তিনি দাবি করেন, শাহীন তাকে হুমকি দেন এবং বাজারের লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। মাসুদ জানান, শাহীন তার কাছে ২০ হাজার টাকা দাবি করছেন, যা তিনি অস্বীকার করেন।

চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির উদ্দিন বলেন, পাওনা টাকা পাওয়ার বিষয়টি শাহীন তাকে জানিয়েছিলেন এবং তিনি মাসুদকে বিষয়টি জানিয়ে টাকা দেওয়ার কথা বলেছিলেন। পরে তিনি হামলার ঘটনা সম্পর্কে অবগত হন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

পাওনা টাকা চাওয়ায় সাবেক যুবদল নেতাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ১০:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬