ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাইমা রহমানের জাতিসংঘে নিয়োগে সরকারের কোনো সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান জাতিসংঘ সদর দপ্তরে নিয়োগ পেয়েছেন। এ বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাইমা রহমান নিজের যোগ্যতার ভিত্তিতে পি-৩ পজিশনে নিয়োগ পেয়েছেন। এর জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন এবং তার প্রোফাইল এই পদের সঙ্গে মিলে যায়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং বিশ্ব শান্তিতে বাংলাদেশের অবদান তুলে ধরেছেন।

বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে দাম বেড়েছে, তবে বাংলাদেশে তেলের দাম পার্শ্ববর্তী দেশের তুলনায় কম রয়েছে। সরকার চেষ্টা করছে জনসাধারণের কষ্ট কমাতে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাইমা রহমানের জাতিসংঘে নিয়োগে সরকারের কোনো সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

আপডেট সময় : ০৭:২২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬