ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে তথ্য প্রতিমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী ‘ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবার গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ’ রোহিঙ্গা ক্যাম্পে অসামান্য অবদানের স্বীকৃতি, BPM পেলেন এসআই মোঃ আজিজুর রহমান তিতাস গ্যাসক্ষেত্রে নতুন তিনটি কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ক্যাটরিনা কাইফের চেহারা নিয়ে মন্তব্য, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ সাজেকে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটক আটক রুমিন ফারহানা: ‘যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার ঢুকতেও পারে’

জামায়াতের লংমার্চকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বললেন রাশেদ খাঁন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ঢাকা-রংপুর লংমার্চের মাধ্যমে জামায়াতে ইসলামী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ নিহত হওয়ার স্থান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন দাবি করেন, জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল হিসেবে পরিচিত। তিনি বলেন, সরকারের বয়স সাত মাস হলেও গত ছয় মাসের কার্যক্রম জনগণের কাছে প্রশংসিত হয়েছে। এ অবস্থায় সরকারের বিরুদ্ধে লংমার্চের মতো কর্মসূচি নেওয়া যৌক্তিক নয়।

তিনি জামায়াতের আমিরের বক্তব্য উল্লেখ করে বলেন, ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনের কথা বলা হচ্ছে। ১৯৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ বিএনপি সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছিল, এবারও কি তারা একই পরিকল্পনা করছে তা প্রশ্ন তোলেন তিনি।

রাশেদ খাঁন লংমার্চের কারণে জনভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, সাত দফা দাবির জন্য রাস্তাঘাট বন্ধ করে এমন কর্মসূচির প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, লংমার্চের নামে রাস্তাঘাট বন্ধ করে সরকারকে দেশ পরিচালনায় অসহযোগিতা করা হচ্ছে। তবে সরকার ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল বলেও জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে তথ্য প্রতিমন্ত্রী

জামায়াতের লংমার্চকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বললেন রাশেদ খাঁন

আপডেট সময় : ০৪:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬