ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃ’ত্যু

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ (৩৪) নামে এক বাংলাদেশি ব্যাংকারের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউ সাউথ ওয়েলসের উপকূল কোলেডেলের শার্কির বিচ গ্র্যান্ড প্যাসিফিক ড্রাইভে এ ঘটনা ঘটে। নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রধান শাখায় সহকারী ভাইস প্রেসিডেন্ট (AVP) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকার নোয়াব মিয়া মোক্তার বাড়ির একে এম জাকির হোসেনের ছেলে।

তার মৃত্যুতে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন তার বড় ভাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

তিনি বলেন, আমার ভাই খুব শান্ত স্বভাবের ছিল। অস্ট্রেলিয়া যাওয়ার দুইদিনের মাথায় বন্ধুদের নিয়ে সমুদ্রপাড়ে ঘুরতে যায়। হঠাৎ ঢেউ এসে তাদের চারজনকে তলিয়ে নেয়। তিন বন্ধু ফিরলেও আমার ভাই ফিরতে পারেনি।

জানা যায়, গত ১১ এপ্রিল এক মাসের সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে বন্ধুদের নিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে উপকূলে ঘুরতে যান। সেখান থেকে বন্ধুদের সঙ্গে কিছু ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। তার কিছুক্ষণের মধ্যে ঢেউ এসে তাদের চার বন্ধুকে গভীরে নিয়ে যায়। তিনজন ফিরলেও ফিরতে পারেনি নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ।

পরবর্তীতে উদ্ধারকারী দল এসে তার মরদেহ উদ্ধার করে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃ’ত্যু

আপডেট সময় : ০২:২১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪