ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

বাংলাদেশের প্রায় ৭৬ লাখ ভিডিও মুছে ফেলেছে টিকটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

টিকটকের নীতিমালা (কমিউনিটি গাইডলাইন) লঙ্ঘন করায় গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বাংলাদেশ থেকে প্রকাশ করা (আপলোড) ৭৫ লাখ ৯৯ হাজার ৩৪৯টি ভিডিও মুছে ফেলেছে টিকটক।

সোমবার (১লা এপ্রিল) চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে ১৭ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৯৬৩টি ভিডিও মুছে ফেলা হয়েছে, যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা ভিডিওর প্রায় ১ শতাংশ। এই ভিডিওগুলোর মধ্যে ১২ কোটি ৮৩ লাখ ৫৮৪টি ভিডিও স্বয়ংক্রিয় শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে মুছে ফেলা হয়েছে। তবে যাচাইয়ের পর ৮০ লাখ ৩৮ হাজার ১০৬টি ভিডিও পুনরায় টিকটকে ফিরিয়ে আনা হয়েছে।

টিকটকের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশ থেকে মুছে ফেলা ভিডিওগুলোর প্রায় ৯৫ দশক ৩ শতাংশই আপলোডের ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হয়েছে। এ ছাড়া ভিডিও মুছে ফেলার পাশাপাশি ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে বিশ্বজুড়ে মোট ১ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৮৫৫টি অ্যাকাউন্টও মুছে ফেলা হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

বাংলাদেশের প্রায় ৭৬ লাখ ভিডিও মুছে ফেলেছে টিকটক

আপডেট সময় : ১০:২৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪