ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুসহ দগ্ধ ৯

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। শনিবার সকাল সোয়া ৮টার দিকে ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে এ ঘটনা ঘটে। 

দগ্ধদের মধ্যে বেশিরভাগই শিশু। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- সফি আলম (১২), রবিউল (৫), সোহেল (৫), রাসেল (৩), মোবাশ্বের (৩২), বসির উল্যা (১৫), রশমিদা (৩), জোবায়দা (১১) ও আমেনা খাতুন (২৪)।

এসব তথ্য নিশ্চিত করে ভাসানচর থানার ওসি কাওসার আলম ভূঁইয়া বলেন, সকাল সোয়া ৮টার দিকে ৮১ নম্বর ক্লাস্টারে আব্দুর শুকুরের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিকেজ হয়। একপর্যায়ে সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ছয় শিশুসহ নয়জন দগ্ধ হন। তাদের সকাল সাড়ে ৯টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।  সেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুসহ দগ্ধ ৯

আপডেট সময় : ০৪:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪