ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ডিবির হারুনের হুঁশিয়ারি কোনো বড় ভাই ছাড় পাবে না

  • নিজস্ব নিবেদক
  • আপডেট সময় : ১২:১৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

ডিবির হারুনের হুঁশিয়ারি কোনো বড় ভাই ছাড় পাবে না

শুধু কিশোর গ্যাং সদস্য ও ইভটিজার নয়, তাদের আশ্রয়দাতা কোনো বড় ভাইও ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গতকাল বুধবার রাজধানীর মোহাম্মদপুর থানার তাজমহল রোড, জেনেভা ক্যাম্প, বসিলাসহ আশপাশের এলাকা থেকে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি ডিবি। এ বিষয়ে জানাতে আজ ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজা (৩৫), মো. জালাল (২৫), মো. মৃদুল (২৬), মো. জাহাঙ্গীর (৩৫), মো. শামিম মিয়া (২৪), মো. শহিদ (২৫), মো. শিমুল (২৫), মো. মনিরুল ইসলাম (২৭), মো. সোহেল খান (২৩) ও নুর মোহাম্মদ (২০)। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিবি।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে হারুন অর রশীদ বলেন, ‘তারা ভাগ হয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করত। তারা ছিনতাইয়ের জন্য লেগুনা ব্যবহার করে। লেগুনা চালক ও হেলপারও তাদের সঙ্গে জড়িত রয়েছে।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কিছু বড় ভাইয়ের নেতৃত্বে তারা এসব কাজ করে আসছে। বিশেষ করে রাতের বেলায় চাপাতি দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করে এরা, আর দিনের বেলা বড় ভাইদের সঙ্গে ঘোরে। আমরা বেশ কয়েকজন বড় ভাইয়ের নাম পেয়েছি। যে দলেরই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ডিবির হারুনের হুঁশিয়ারি কোনো বড় ভাই ছাড় পাবে না

আপডেট সময় : ১২:১৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪