ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

অনুদানের টাকা ফিরিয়ে দেয়ার কারণ জানালেন জয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

অনুদানের টাকা ফিরিয়ে দেয়ার কারণ জানালেন জয়া

‘হাওয়া’ সিনেমার নির্মাতা মেজবাউর রহমান সুমন এর ঘোষিত ‘রইদ’ সিনেমাটি অনুদানের অর্থে নির্মাণের কথা ছিল। যার প্রযোজক ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কিন্তু সেই অনুদানের অর্থ ফেরত দিয়ে সিনেমাটি থেকে সরে দাড়িয়েছেন এই অভিনেত্রী। কিন্তু কেন?

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও অভিনেত্রী দুজনেই।

এরইমধ্যে অনুদানের টাকা ফেরত দিয়েছেন উল্লেখ করে জয়া বলেন, যে কারণেই হোক নির্মাণ প্রক্রিয়া বিলম্ব হচ্ছে। সুমনকে বারবার তাগাদা দিয়েছি, এদিকে অনুদানের অর্থ নিয়ে ছবি নির্মাণ না করাটা অশোভন মনে হয়েছে আমার তাই ফেরত দিয়েছি।

এ প্রসঙ্গে সুমন বলেন, মাস কয়েক আগে জয়ার সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সরকারি অনুদানটা ফেরত দেব। কারণ নানা কারণে আমাদের কাজটা বিলম্ব হচ্ছে। কিন্তু অনুদানের কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন আছে। সেগুলো ভাঙুক, তা নিয়ে সমালোচনা হোক, এসব আমরা চাই না। যেহেতু ছবিটার শুটিং কবে নাগাদ শুরু করব, সেটা এখনও চূড়ান্ত হয়নি। তাছাড়া অনুদানের টাকায় ছবিটার কাজ সম্ভবও না। তাই এসব অনিশ্চয়তার মধ্যে আমরা অনুদানটা ধরে রাখতে চাইনি।

তবে জয়া সরে দাঁড়ালেও ‘রইদ’ উঠবে বলে জানিয়েছেন সুমন। তিনি জানান, সিনেমাটি এবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ফেসকার্ড থেকে নির্মাণ করবেন। কিছুটা দেরি হতে পারে তবে ‘রইদ’ ওঠাবেন বলে জানিয়েছেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

অনুদানের টাকা ফিরিয়ে দেয়ার কারণ জানালেন জয়া

আপডেট সময় : ০২:১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪