ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

কুকুরের মতো আচরণ করা হয়: উরফি

কুকুরের মতো আচরণ করা হয়: উরফি

উরফি জাভেদ। যাঁকে তাঁর উদ্ভট পোশাকের জন্যই বেশি মানুষ চেনেন। আজব-অদ্ভুত সব পোশাক পরে বেশির ভাগ সময়ই মানুষের বিরক্তি আর হাসির খোরাকে পরিণত হন তিনি।

সাহসী ফ্যাশনের কারণে বারবার শিরোনামে উঠে এসেছে উরফির নাম। কখনো ছবি দিয়ে, কখনো ফুল-ফল, তারকাঁটা কিংবা দড়ি দিয়েও পোশাক বানিয়ে চমকে দেন নেটিজেনদের। যদিও একটা সময়ে টেলিভিশনের হাত ধরেই রুপালি জগতে পা রেখেছিলেন উরফি। তবে এই শোবিজের জগৎ নিয়ে ভয়ানক বিরক্ত তিনি। খবর ইন্ডিয়ান এক্সপেসের সম্প্রতি এক সাক্ষাৎকারে আর কোনো দিনও টেলিভিশনে ফিরতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন উরফি। তিনি বলেন, টেলিশিল্পীদের সঙ্গে অসভ্য আচরণ করা হয় |

তাঁর ভাষ্যে, ‘প্রধান চরিত্রে যাঁরা অভিনয় করেন, তাঁদের সঙ্গে যথাযথ ব্যবহার করা হলেও পার্শ্বচরিত্রে যাঁরা অভিনয় করেন, তাঁদের অভিনেতা তো দূর, মানুষ হিসেবেই গণ্য করা হয় না। আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়।’

টেলিভিশনের অন্দরের কথা প্রকাশ্যে এনে অভিনেত্রীর বক্তব্য, ‘আমি পার্শ্বচরিত্রে অভিনয় করতাম। খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম। ওদের জন্য চোখের পানি ফেলতে হয়েছে আমাকে। কিছু কিছু প্রযোজনা সংস্থা ভয়ংকর খারাপ ব্যবহার করত।’ শুধু তা-ই নয়, ন্যায্য পারিশ্রমিক দেওয়া হতো না বলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেত্রী।

এ ছাড়া ভবিষ্যতে আর কখনো রিয়েলিটি শো ‘বিগ বস’-এ যাবেন না বলেও জানান অভিনেত্রী। বলেন, ‘নির্মাতাদের কাছে আমি কৃতজ্ঞ। “বিগ বস” আমার কাছে বড় সুযোগ ছিল। সেখান থেকেই সবকিছু শুরু হয়েছে। তবে বর্তমানে একটা কথাই বলতে পারি, “বিগ বস”-এ ফিরতে চাই না আমি।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

কুকুরের মতো আচরণ করা হয়: উরফি

আপডেট সময় : ১২:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪