ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

শাকিবের ‘বউ’ দাবি করার ব্যাখ্যা দিলেন অপু বিশ্বাস

গত ২৮ মে শাকিব খান পার করেছেন তার ক্যারিয়ারে ২৫ বছর। ঢাকার চলচ্চিত্রের দীর্ঘ সময় ধরে সফল অভিনেতা বলা হয় থাকে। তার ক্যারিয়ারের ২৫ বছর মানে তার অগনিত ভক্তদের মাঝে উচ্ছাস ও উদ্দীপনা। বাদ যায়নি তার দুই সাবেক স্ত্রীও।

তবে প্রথম স্ত্রী অপু বিশ্বাস তাকে শুভ কামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। তবে চুপ ছিলেন আরেক স্ত্রী শবনম বুবলী।

ওইদিন অপু বিশ্বাস তার ফেসবুকে একটি সংবাদ শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং সন্তান আব্রাহাম খান জয়।’ আর সবশেষে লিখেছেন, অনেক শুভেচ্ছা বাবুর বাবা।

অপু বিশ্বাসের এমন পোষ্টের পর স্বাভাবিকবাবে নড়ে চড়ে বসে সমালোচকরা। শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বিচ্ছেদের পরও কিভাবে নায়িকা ‘কোটি টাকার কাবিন’ আর ‘ওয়াইফ’ লিখে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়েও নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠে।

বিষয়টি নিয়ে কথা বলেছেন অপু বিশ্বাস।

বলেন, সিনেমায় শাকিব খানের ২৫ বছরের জীবনের সঙ্গে তার অনেক কিছুই জড়িয়ে আছে। যেটি স্ট্যাটাসে ভালোবাসা মিশিয়ে আলাদা আলাদা করে লিখেছেন তিনি।

অপু বলেন, আমার সঙ্গে শাকিব খানের প্রথম ছবি ‘কোটি টাকার কাবিন’। তার আগে তিনি অনেক ছবিই করেছেন। কিন্তু এই ‘কোটি টাকার কাবিন’ ছবিই শাকিবের অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট।

শাকিব খানের নায়িকা হিসেবে আমি সর্বোচ্চ ৭২টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছি। তার জীবনে প্রথম প্রেমিকা হয়ে আমি এসেছিলাম। তার প্রথম স্ত্রীও আমি। আমিই তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি। তাই আমি মনে করি, শাকিব খানের অভিনয়জীবনের সফলতার ২৫ বছরের পথে পথে আমিও জড়িয়ে আছি সেই সফলতায়।’

এই বিশেষ দিনে শাকিব খানকে সরাসরি শুভেচ্ছা জানানো হয়েছে কি না, জানতে চাইলে অপু বলেন, সেটা তো বলা যাবে না। আর আমি তো ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছি।

তিনি আরও বলেন, ‘শাকিব খান আমার সন্তানের বাবা। সেই হিসেবে তার সফলতার এই বিশেষ দিনটির জন্য আমি নিজেও খুশি। দোয়া করছি, এই সফলতা আরও দ্বিগুণ হোক। শাকিবের এই সফলতার চাকা আরও ২৫ বছর গড়িয়ে চলুক, আমি তার সন্তানের মা হিসেবে, তার একজন সহশিল্পী হিসেবে এটাই চাইব।’

এদিকে, বর্তমানে একসঙ্গে সংসার না করলেও সন্তানের জন্য দেখা সাক্ষাৎ হয় শাকিব-অপুর। বরাবরই ছেলে জয়কে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করেন দুজন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

শাকিবের ‘বউ’ দাবি করার ব্যাখ্যা দিলেন অপু বিশ্বাস

আপডেট সময় : ০২:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪