ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় ছয় হাতির প্রাণহানি

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ০৫:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে বন্যপ্রাণী সংরক্ষণ এলাকার কাছে একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ছয়টি হাতি প্রাণ হারিয়েছে। 

বৃহস্পতিবার ভোরে রাজধানী কলম্বোর পূর্বে হাবারানায় এই দুর্ঘটনা ঘটে।

হাতির পালের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনটি লাইনচ্যুত হলেও যাত্রীদের মধ্যে কেউ আহত হননি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তবে আহত দুটি হাতিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীলঙ্কায় হাতির পালের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগা অস্বাভাবিক নয়। দেশটিতে মানুষ-হাতির সংঘর্ষে উভয় পক্ষের হতাহতের সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। গত বছর এই ধরনের সংঘর্ষে ১৭০ জনেরও বেশি মানুষ এবং প্রায় ৫০০ হাতি মারা গেছে।

বন উজাড় ও প্রাকৃতিক সম্পদ সংকটের কারণে হাতিরা দিন দিন জনবসতিতে ঢুকে পড়ছে।

স্থানীয় গণমাধ্যমের মতে, শুধু ট্রেনের ধাক্কায় প্রতি বছর ২০টি হাতি মারা যায়।

বিশেষজ্ঞরা ট্রেন চালকদের ধীরে চলার পরামর্শ দিয়েছেন এবং রেললাইনে হাতি থাকলে দ্রুত হর্ন বাজানোর আহ্বান জানিয়েছেন।

শ্রীলঙ্কায় আনুমানিক সাত হাজার বন্য হাতি রয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হাতি হত্যা একটি অপরাধ, যার শাস্তি কারাদণ্ড বা জরিমানা। সূত্র: বিবিসি

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার

শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় ছয় হাতির প্রাণহানি

আপডেট সময় : ০৫:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫