ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা

আইপিটিভিতে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৩৪৩ বার পড়া হয়েছে

আইপিটিভিতে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রযুক্তির এই যুগে আইপিটিভি (ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন) আমাদের গণমাধ্যমের পরিধিকে আরও বিস্তৃত করেছে।

তবে এই মাধ্যমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রোববার (২৬ এপ্রিল) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এসোসিয়েশন অব আইপিটিভি ওনার্স বাংলাদেশের (এআইট) সদস্যদের সঙ্গে আয়োজিত এক

মতবিনিময় সভায় তাঁরা এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “সরকার মুক্ত গণমাধ্যম ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। আইপিটিভিগুলো প্রান্তিক মানুষের কথা তুলে ধরার চমৎকার প্ল্যাটফর্ম হতে পারে। তবে

অপতথ্য বা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে এবং রাষ্ট্রীয় নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে আইপিটিভিগুলোকে পরিচালিত করতে হবে।” প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের

NEWS21
NEWS21

এই সময়ে আইপিটিভিগুলো যেন পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আইপিটিভি শিল্পের সুশৃঙ্খল বিকাশে এসোসিয়েশনের সদস্যদের সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান

জানান তিনি।” মতবিনিময় সভায় এসোসিয়েশন অব আইপিটিভি বাংলাদেশের নেতৃবৃন্দ এই শিল্পের সমস্যা, সম্ভাবনা এবং সরকারি নীতিমালার আলোকে আইপিটিভিগুলোর নিবন্ধন ও পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা এই

খাতের উন্নয়নে সরকারি সহযোগিতা ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। এসময় তারা তথ্য প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছ জানান। সভায় তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আইপিটিভি

মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু!

আইপিটিভিতে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬