ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩৫৯ বার পড়া হয়েছে

শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রাকে ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। ২০২১ সালে নীল ছবি সংক্রান্ত মামলায় গ্রেপ্তারের পর থেকে টানা চার বছর ধরে আইনি জটিলতার মধ্যে রয়েছেন তিনি। ২০২১ সালের জুলাই মাসে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেপ্তার হন রাজ।

অভিযোগ ছিল, তিনি প্রাপ্তবয়স্ক কনটেন্ট তৈরির একটি চক্রের সঙ্গে যুক্ত এবং ‘হটশটস’ নামের একটি অ্যাপের মাধ্যমে সেই কনটেন্ট প্রচার করা হত। দু’মাস জেলজীবনের পর জামিন পেলেও দীর্ঘদিন প্রকাশ্যে আসেননি তিনি; বাইরে বেরোলেই মুখ ঢেকে রাখতেন মাস্কে।

তদন্তকারীরা জানান, স্থানীয় নিয়মকানুন এড়াতে ভিডিওগুলো ভারতে শুট করা হলেও বিদেশের প্ল্যাটফর্মে আপলোড করা হত।

এরপর ২০২৪ সালে মামলার তদন্তে নতুন গতি আসে। এনফোর্সমেন্ট ডিরেক্টোরে মুম্বই ও উত্তরপ্রদেশের একাধিক জায়গায় তল্লাশি চালায়। রাজ কুন্দ্রাসহ মামলায় জড়িতদের বাড়িতেও অভিযান চালানো হয়। কিন্তু কোনো তথ্য পয়নি তারা। তবে সময় গড়ালেও মামলার চূড়ান্ত রায় ঘোষণা হয়নি। দীর্ঘ এই আইনি প্রক্রিয়ায় বিরক্ত রাজ কুন্দ্রা।

NEWS21
NEWS21

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। রাজ বলেন, ‘চার বছর কেটে গেল। আজ আমার আইনজীবী প্রশান্ত পাটিল সব যুক্তি পেশ করেছেন। আমি সত্যের পক্ষে আছি। যদি দোষী হই, শাস্তি দিন। আর যদি না হই, তবে আমাকে মুক্তি দিন।’

তিনি আরও বলেন, ‘বিচার পেতে বিলম্ব হওয়া মানে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়া।’ একইসঙ্গে সংবাদমাধ্যমে তার সম্মানহানি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রাজ।

উল্লেখ্য, এই মামলার পাশাপাশি সম্প্রতি এক ব্যবসায়ীর দায়ের করা প্রায় ৬০ কোটি টাকার প্রতারণা মামলাতেও তার নাম উঠে এসেছে। অতীতে বিটকয়েন সংক্রান্ত তদন্তেও জড়িয়েছিল তার নাম। ফলে একের পর এক বিতর্কে জড়িয়ে রাজ কুন্দ্রার আইনি লড়াই এখনও চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান

আপডেট সময় : ০৩:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬