ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রস্তুতি চলছে

টঙ্গীর তুরাগ নদীর তীরে এগিয়ে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরপর আগামী ১৬ ফেব্রুয়ারী (রবিবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৫৮তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব।

এর আগে, বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ী নেজামের অধীনে গত ৩১ জানুয়ারী শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। পরে ২ ফেব্রুয়ারী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় জুবায়ের অনুসারীদের ইজতেমা।

ঢাকার মানিকগঞ্জ থেকে আসা মুসল্লি মুজিবুর রহমান বলেন, একদিন আগেই ময়দানে এসে অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে
ভারত পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিদেশি মুসল্লিরা আসতে শুরু করেছেন।

সরেজমিনে দেখা গেছে, দেশি-বিদেশি আগত মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে রয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিমপাশে রয়েছে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা। আগত মুসল্লিদের পারাপারে তুরাগ নদীর ওপর ভাসমান ব্রিজ নির্মাণ করেছে সেনাবাহিনী ও বিআইডব্লিউটিএ।

সা’দ অনুসারী মিডিয়া সমন্বয়ক সায়েম জানান, দেরিতে হলেও মাঠ প্রস্তুতির কাজ যথাসময়েই সম্পূর্ণ হবে। শুক্রবার রাত শবেবরাতের রাত, অনেক ফজিলতের রাত।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন বলেন, ‘প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আগত মুসল্লিদের সেবায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। ইজতেমা সফল করতে আমরা সবার সহযোগিতা চাই।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রস্তুতি চলছে

আপডেট সময় : ০৫:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫