ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

কেউ হজে যেতে না পারলে দায় এজেন্সিকেই নিতে হবে: ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এজেন্সির অবহেলার কারণে কোনো হজযাত্রী হজ করতে না পারলে, সেই দায় এজেন্সিগুলোকেই নিতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বা সৌদি সরকার সেই দায় নেবে না।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে মিনা ও আরাফায় তাবু ও ক্যাটারিং সার্ভিস ছাড়াও বাড়ি ও হোটেল কর্তৃপক্ষ, পরিবহন প্রতিষ্ঠান, ক্যাটারিং সেবাদানকারীর মতো হজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে ১৪ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। এই সময় আর বাড়ানো হবে না। ৭০টি লিডিং এজেন্সির মধ্যে এখন পর্যন্ত ৩৮টির চুক্তি সম্পাদনের কাজে অগ্রগতি আছে। বাকিগুলো পিছিয়ে আছে।

ধর্ম উপদেষ্টা বলেন, এবার হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন হজে যেতে নিবন্ধন করেছেন। আর এ বছর হজ কোটা ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। তবে এবার হজে শিশুদের নেয়া যাবে না। যদিও শিশুদের বয়স কত হবে তা এখনো জানায়নি সৌদি আরব।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, অন্য দেশের চেয়ে বাংলাদেশ থেকে হজযাত্রীদের বিমান ভাড়া বেশি নয়। হজযাত্রার ভাড়া কমাতে আগামী বছর বাংলাদেশ ও সৌদি আরবের বাইরে তৃতীয় ক্যারিয়ারের অনুমোদন পেলে টেন্ডার দিয়ে নতুন বিমান সংস্থাকে নেয়া হবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

কেউ হজে যেতে না পারলে দায় এজেন্সিকেই নিতে হবে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৪:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫