ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

আল্লাহর কাছে জবাবদিহির ভয়

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

পবিত্র কোরআনে মহান আল্লাহ পরকালে জবাবদিহির চিন্তা চিরজাগ্রত রাখার তাগিদ দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেই ভেবে দেখুক আগামীকালের জন্য সে কী অগ্রিম পাঠিয়েছেন। আর তোমরা আল্লাহকে ভয় করো; তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত।’ (সুরা : হাশর, আয়াত : ১৮)

এ বিষয়ে হাদিসেও মানুষকে সতর্ক করা হয়েছে। রাসলুল্লাহ (সা.) বলেন, ‘কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে মানুষ আল্লাহর সামনে এক পা অগ্রসর হতে পারবে না। তাহলে জীবন কোথায় নিঃশেষ করেছ? যৌবন কোথায় ব্যয় করেছ? সম্পদ কোথা থেকে অর্জন করেছ? তা কোথায় ব্যয় করেছ? যা জেনেছ তার কতটা আমল করেছ?’
(সুনানে তিরমিজি, হাদিস : ২৪১৬)

মহান আল্লাহর কাছে মানুষের কোনো কিছু গোপন থাকে না। তিনি পৃথিবীর সব কিছুর সদা খবর রাখেন।

তার অজ্ঞাতে কোনো গাছের পাতাও পতিত হয় না। আল্লাহ বলেন, ‘আল্লাহর নিকটে জমিন ও আসমানের কোনো কিছু গোপন থাকে না।’
(সুরা : আলে ইমরান, আয়াত : ৫)

তিনি আরো বলেন, ‘তিনি মানুষের চোখের চোরা চাহনি এবং তাদের বুকে যা লুকিয়ে থাকে, সবই (আল্লাহ) জানেন।’ (সুরা : মুমিন, আয়াত : ১৯)

গায়েবের চাবিকাঠি আছে মহান আল্লাহর হাতে। আল্লাহ বলেন, ‘আর গায়েবের চাবিকাঠি তার কাছেই রয়েছে। তিনি ব্যতীত কেউই তা জানে না। স্থলে ও সমুদ্রে যা কিছু আছে, সবই তিনি জানেন। গাছের একটি পাতা ঝরলেও সেটি তিনি জানেন। মাটির নিচে অন্ধকারে লুক্কায়িত এমন কোনো শস্যবীজ নেই বা সেখানে পতিত এমন কোনো সরস বা নীরস বস্তু নেই, যা (আল্লাহর) সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই।’ (সুরা : আনআম, আয়াত : ৫৯)

বান্দার ভালো-মন্দ কাজকর্ম তার আমলনামায় সুস্পষ্টরূপে লিপিবদ্ধ থাকবে। এই আমলনামা অনুযায়ী তার হিসাব হবে। কোনো কিছু গোপন করার সুযোগ কোনো মানুষের থাকবে না। বান্দাকে স্বীয় আমলনামা পড়ার জন্য বলা হবে।

আল্লাহ বলেন, ‘প্রত্যেক মানুষের কৃতকর্মকে আমরা তার গ্রীবালগ্ন করে রেখেছি। আর কিয়ামতের দিন আমরা তাকে বের করে দেখাব একটি আমলনামা, যা সে খোলা অবস্থায় পাবে। (সেদিন আমরা বলব) তুমি তোমার আমলনামা পাঠ করো। আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট। যে ব্যক্তি সৎপথ অবলম্বন করে, সে তার নিজের মঙ্গলের জন্যই সেটি করে। আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয়, সে তার নিজের ধ্বংসের জন্যই সেটি হয়। আসলে একের বোঝা অন্যে বহন করে না। আর আমরা রাসুল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দেই না।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ১৩-১৫)

কোনো পাপী ব্যক্তি যদি চিন্তা করে, আমি যে পাপাচারে লিপ্ত, কিয়ামতের দিন তো আল্লাহ আমাকে সরাসরি জিজ্ঞেস করবেন যে বান্দা! এগুলো কেন করলে? নির্জনে লোকচক্ষুর অন্তরালে গিয়ে পাপগুলো করেছিলে। তুমি কি ভেবেছিলে যে তোমাকে কেউ দেখেনি? তোমার স্রষ্টা ও রব সর্বশক্তিমান আল্লাহ আমিও কী দেখিনি? হাশরের ময়দানে বান্দার সঙ্গে আল্লাহ কথা বলবেন।

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের প্রত্যেকের সঙ্গে শিগগির তার রব কথা বলবেন, তখন রব ও তার মাঝে কোনো অনুবাদক থাকবে না এবং আড়াল করে এমন কোনো পর্দা থাকবে না।’ (বুখারি, হাদিস : ৭৪৪৩)

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

আল্লাহর কাছে জবাবদিহির ভয়

আপডেট সময় : ১০:০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫