ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

হাসান নাসরুল্লাহর দাফন কোথায় হবে, জানাল হিজবুল্লাহ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

সেপ্টেম্বরে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহর সাবেক শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ। তাকে লেবাননের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ওল্ড রোডে দাফন করা হবে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

ইরানের মেহের নিউজ এজেন্সি লেবাননের কিছু সূত্র বরাত দিয়ে জানায়, হাসান নাসরুল্লাহর দাফনের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে হিজবুল্লাহ।

তার কবরকে পরবর্তীতে পবিত্র স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণের পরিকল্পনা রয়েছে গোষ্ঠীটির।

হিজবুল্লাহ এখন নাসরুল্লাহ এবং গোষ্ঠীটির নির্বাহী পরিষদের প্রধান সৈয়দ হাশেম সাফিউদ্দিনের শেষ বিদায়ের প্রস্তুতি নিচ্ছে।

প্রসঙ্গত, গাজায় আগ্রাসন শুরুর পর হিজবুল্লাহর সঙ্গেও সীমান্ত সংঘাতে জড়ায় দখলদার ইসরাইল। একপর্যায়ে হিজবুল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয় তারা। এর মধ্যেও বৈরুতে ইসরাইলের এক বিমান হামলায় প্রাণ হারান হাসান নাসরুল্লাহসহ হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ নেতা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

হাসান নাসরুল্লাহর দাফন কোথায় হবে, জানাল হিজবুল্লাহ

আপডেট সময় : ০১:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪