ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

মস্কোর জীবন নিয়ে সন্তুষ্ট নন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ। শোনা যাচ্ছে, স্বামী বাশারের বিরুদ্ধে তালাকের মামলা দায়ের করেছেন আসমা। 

একইসাথে তিনি মস্কো ত্যাগ করে যুক্তরাজ্যে চলে যেতে চান। আরব ও তুর্কি মিডিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট।

জানা গেছে, ব্রিটিশ-সিরিয়ান নাগরিক আসাদ-পত্নী আসমা, যিনি সিরিয়ান মা-বাবার সন্তান হিসেবে লন্ডনে বেড়ে ওঠেন। পরে আসমা ২০০০ সালে সিরিয়ায় পাড়ি জমান। ওই বছরই বাশার আল-আসাদকে বিয়ে করেন। তখন তার বয়স ছিল ২৫ বছর।

সম্প্রতি ক্ষমতাচ্যুত হওয়ার পর বাশার আল-আসাদ মস্কোতে আশ্রয় লাভ করেন। সেখানে বসবাস করলেও তার ওপর বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। তাকে মস্কো ত্যাগ করার অনুমতি দেয়া হয়নি বা রাজনৈতিক কোনো তৎপরতা চালানোর অনুমোদনও নেই।

এদিকে, বাশার আল-আসাদের ভাই মাহের আল-আসাদকেও রাশিয়ায় আশ্রয় মঞ্জুর করা হয়নি। তার অনুরোধ এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে সৌদি ও তুর্কি মিডিয়া। মাহের ও তার পরিবার রাশিয়ায় গৃহবন্দী রয়েছেন। যদিও এ নিয়ে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি রুশ কর্তৃপক্ষের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী

আপডেট সময় : ১২:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪