জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে মাদকসেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাজমুল ঠাকুরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে।
এতে আরও বলা হয়, কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শে এবং জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশক্রমে নাজমুল ঠাকুরের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবির গণমাধ্যমকে জানান, নাজমুল ঠাকুরের মাদকসেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি সংগঠনের নজরে আসার পর তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিনিধির নাম 
























