সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মিরপুরে পুলিশের চিরুনি অভিযানে ৫ হকার গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িয়ে পড়া হকারদের গ্রেপ্তারে পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হোপ মার্কেটের সামনের ফুটপাতে উচ্ছেদ অভিযান চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ভিডিওতে দেখা যায়, মার্কেট সংলগ্ন ভবন ও নিচতলার মসজিদ অংশ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় ছেয়ে যায়, যা সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ হকাররা তাণ্ডব চালায়। তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং একটি ভেকু ও পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর করে। আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, সরকারি কাজে বাধা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত মূল অপরাধী ও উস্কানিদাতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণ করে অভিযান চালানো হচ্ছে।

এই অভিযানের অংশ হিসেবে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মিরপুরে পুলিশের চিরুনি অভিযানে ৫ হকার গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬