সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে বিএনপি নেতার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. আবির হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবির হোসেন 'কোনাবাড়ী বাসিন্দা' নামের একটি ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন হিসেবে পরিচিত।
গ্রেফতারকৃত আবির কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাইশুকা গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং বর্তমানে গাজীপুরের কোনাবাড়ী থানার জরুন পেয়ারা বাগান এলাকায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেছেন মো. মামুনুর রশীদ মামুন, যিনি বিএনপির দফতর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন যে, আবির হোসেন ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন এবং চাঁদা না দিলে সামাজিকভাবে মানহানি করার হুমকি দেন। তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত মামলা নথিভুক্ত করে আবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধির নাম 
























