ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর ১৯৩ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কিনবে সরকার শেখ হাসিনার জন্মদিন পালন করায় শিক্ষার্থী আটক কুষ্টিয়া সীমান্তে মাদক কারবার নিয়ে সংঘর্ষ, নিহত ১ তারেক রহমানের নির্দেশনায় যুবদল নেতাকর্মীদের পাশে দাঁড়াচ্ছে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা হিরো ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব, দুই কর্মকর্তা বরখাস্ত রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন অস্ত্রসহ গ্রেপ্তার মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত, বাংলাদেশে চিকিৎসা চলছে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর

জামিন পেলেন গাজী নজরুল ইসলামের স্ত্রী মাকছুদা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে এই জামিন মঞ্জুর করা হয়।

এর আগে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণার মামলায় বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ আপস মীমাংসা করেন। তিনি আদালতে জানান, গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদার জামিনে কোনো আপত্তি নেই।

আদালতে হাজির হয়ে মরিয়মের বাবা হলফনামা দেন এবং বাদী আপস করে জামিনের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদী আদালতে উপস্থিত থেকে জানিয়েছেন, দুই আসামির জামিন দিলে তার আপত্তি নেই।

গত সোমবার, দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। তদন্তে জানা যায়, গাজী নজরুল তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে ন্যাম ভবনের ফ্ল্যাটে থাকতেন। দ্বিতীয় স্ত্রী মরিয়মের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার তথ্যও পুলিশের কাছে এসেছে।

গত ২০ সেপ্টেম্বর, শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর

জামিন পেলেন গাজী নজরুল ইসলামের স্ত্রী মাকছুদা

আপডেট সময় : ০৪:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬