ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪৪০ জন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্কুলে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষক সংকট ও দীর্ঘ ক্লাস সূচির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও স্কুল অবরোধের মধ্যে ৪৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বেশিরভাগই শিশু বা কিশোর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, আটককৃতদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশটির প্রায় ৩ হাজার ৭০০ স্কুলের মধ্যে ৪০০টি বিক্ষোভ বা বিশৃঙ্খলায় আক্রান্ত হয়েছে।

প্যারিসে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে অন্যান্য শহরগুলোতে ছড়িয়ে পড়ে। উত্তরাঞ্চলীয় শহর লিলে শিক্ষার্থীরা পুলিশের ওপর বোতল ও পাথর ছুড়ে মারার পাশাপাশি ময়লার ঝুড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশও বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে।

বিক্ষোভের সময় পুলিশের ওপর সাতবার হাইড্রোক্লোরিক অ্যাসিড ছোড়ার ঘটনা ঘটেছে এবং সংঘর্ষে ৪৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। পশ্চিমাঞ্চলীয় বোর্দো, রেন, নঁত এবং দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরেও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

শিক্ষার্থীদের ইউনিয়ন সিন্দিকাল লিসেনের সভাপতি রিয়াদ রানি জানান, শিক্ষার্থীরা অতিরিক্ত ভিড়যুক্ত শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের প্রতিবাদ করছে। তিনি সরকারের দমন-পীড়নের নিন্দা জানান এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪৪০ জন আটক

আপডেট সময় : ১১:২২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬