ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইআরজিসির ভোটারদের উদ্দেশে খোলা চিঠি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশটির ভোটারদের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছে। চিঠিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরকারের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং ‘দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের’ হাত থেকে দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত ২৫ পৃষ্ঠার চিঠিতে আইআরজিসি বলেছে, ট্রাম্প প্রশাসনে ‘পরিবর্তন’ আনা প্রয়োজন। তারা দাবি করেছে, চলমান যুদ্ধ, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রশাসন দেশটির জনগণকে বিভ্রান্ত করছে।

চিঠিতে ইরানকে চলমান যুদ্ধে বিজয়ী হিসেবে তুলে ধরা হয়েছে। আইআরজিসির দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা কিংবা বন্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অভিযানগুলো সফল হয়নি। তবে তারা স্বীকার করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে ‘মিথ্যুক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের ফলে মার্কিন নাগরিকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং তারা এ বিষয়ে পর্যাপ্ত তথ্য জানেন না।

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনাকে যুদ্ধের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হলেও, তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুধুমাত্র বেসামরিক কাজে ব্যবহারের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইআরজিসির ভোটারদের উদ্দেশে খোলা চিঠি

আপডেট সময় : ১১:১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬