ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৬ বিল পাস, প্রশ্নের জবাব ১ হাজার ৬৯৩ ইয়েমেনে হুতিদের অগ্রসরতা, লোহিত সাগর উপকূলে সতর্কতা জারি জামায়াতের দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: ডা. শফিকুর রহমানের ঘোষণা এমপি কামরুজ্জামান রতন: ‘ইমাম মাহাদি’ দাবি করা ব্যক্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বিএনপির গণভোটের রায়কে সম্মান করার আহ্বান জানালেন জামায়াত আমির দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ: পরিকল্পনামন্ত্রী অভ্যুত্থানের পর সরকার বদলালেও জনগণের পরিবর্তন হয়নি: চরমোনাই পীর কুষ্টিয়ার কারাগার থেকে পালানো ১২৪ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার ডা. শফিকুর রহমানের বক্তব্য: শেখ হাসিনার পালিয়ে যাওয়ার অভিযোগ জামায়াত আমিরের র‌্যাব বিলুপ্তির দাবি, নতুন বাহিনী গঠনের বিরোধিতা

দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ: পরিকল্পনামন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার জন। এর মধ্যে কর্মে নিয়োজিত রয়েছেন ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার জন এবং বেকার ২৬ লাখ ২০ হাজার জন। দেশে বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-২ আসনের সরকারি দলের সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বিবিএস পরিচালিত শ্রমশক্তি জরিপ ২০২৪-এর তথ্য অনুযায়ী দেশে মোট শ্রমশক্তি ৭১ দশমিক ৭১ মিলিয়ন বা ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার জন। এর মধ্যে ৬৯ দশমিক ০৯ মিলিয়ন বা ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার মানুষ কর্মে নিয়োজিত রয়েছেন।

কর্মসংস্থানের প্রধান খাতগুলোর মধ্যে কৃষিতে ৩০ দশমিক ৮৭ মিলিয়ন বা ৩ কোটি ৮ লাখ ৭০ হাজার জন, শিল্প খাতে ১২ দশমিক ০০ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ জন এবং সেবা খাতে ২৬ দশমিক ২২ মিলিয়ন বা ২ কোটি ৬২ লাখ ২০ হাজার জন কর্মরত রয়েছেন।

মন্ত্রী আরও জানান, ২০২৪ সালে শহর এলাকায় মোট শ্রমশক্তির সংখ্যা ছিল ১৮ দশমিক ৭৪ মিলিয়ন বা ১ কোটি ৮৭ লাখ ৪০ হাজার জন, যেখানে কর্মে নিয়োজিত ছিলেন ১৭ দশমিক ৯২ মিলিয়ন বা ১ কোটি ৭৯ লাখ ২০ হাজার জন। পল্লি এলাকায় মোট শ্রমশক্তির সংখ্যা ছিল ৫২ দশমিক ৯৭ মিলিয়ন বা ৫ কোটি ২৯ লাখ ৭০ হাজার জন, এর মধ্যে কর্মে নিয়োজিত ছিলেন ৫১ দশমিক ১৭ মিলিয়ন বা ৫ কোটি ১১ লাখ ৭০ হাজার জন।

এছাড়া, ২০২৪ সালে শ্রমশক্তির বাইরে থাকা জনগোষ্ঠীর সংখ্যা ছিল ৫০ দশমিক ৪ মিলিয়ন বা ৫ কোটি ৪ হাজার জন, যার মধ্যে পুরুষ ১২ দশমিক ০৩ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ ৩০ হাজার এবং নারী ৩৮ দশমিক ০১ মিলিয়ন বা ৩ কোটি ৮০ লাখ ১০ হাজার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৬ বিল পাস, প্রশ্নের জবাব ১ হাজার ৬৯৩

দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬