ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ নির্বাচিত ভারত-পাকিস্তানের লড়াই আজ, সরাসরি সম্প্রচার কোথায় দেখবেন মাইক্রোসফট ও মায়ো ক্লিনিকের যৌথ উদ্যোগে নতুন এআই স্বাস্থ্যসেবা মডেল নারীদের কাজের গুরুত্ব তুলে ধরলেন সুলতানা আহমেদ ১১ দলীয় জোটের লংমার্চ কুমিল্লা থেকে চট্টগ্রামের পথে হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ: ধর্মমন্ত্রী রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ৭ ইরান যুদ্ধে তথ্য ফাঁস: মার্কিন কমান্ডারদের পলিগ্রাফ পরীক্ষার মুখোমুখি করা হয়েছে ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত নাইজারের সামরিক সরকারের ফ্রান্সের বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ

হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ: ধর্মমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আগামী হজের নিবন্ধন ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার পাশাপাশি হাজিদের সমস্যা সমাধানে সরকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গতবার একটি এজেন্সির অব্যবস্থাপনার কারণে দুজন হজযাত্রী সময়মতো হজে যেতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, পরে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হজে পাঠানো হয়।

হাজিদের সেবার বিষয়ে মন্ত্রী জানান, গতবার সরকার বিনামূল্যে ১ লাখ পানির বোতল সরবরাহ করেছে এবং লাগেজ র‍্যাপিংয়ের জন্য কোনো অর্থ ব্যয় হয়নি।

শ্রেষ্ঠ হজ গাইডদের ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ভবিষ্যতে এই পুরস্কারের অর্থ আরও বাড়ানো হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবার কোনো হাজির লাগেজ হারিয়ে যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, হজ কার্যক্রমে সাশ্রয় হওয়া অর্থ আগামীকাল সরকারের কাছে হস্তান্তর করবে মন্ত্রণালয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ নির্বাচিত

হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ: ধর্মমন্ত্রী

আপডেট সময় : ০৩:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬