ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মারাই গেলেন সেই ইরানি কমান্ডার

  • Meghla
  • আপডেট সময় : ১২:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ইসরায়েলি হামলায় আহত হওয়ার কয়েকদিন পর ইরানের খাতাম আল-আমবিয়া সেন্ট্রাল সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী শাদমানি মারা গেছেন।

গত ১৩ই জুন ইসরায়েলের সন্ত্রাসী হামলায় লেফটেন্যান্ট জেনারেল গোলামালি রশিদের শাহাদাতবরণের পর ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির নির্দেশে তিনি খাতাম আল-আমবিয়া (সাঃ) সেন্ট্রাল সদর দপ্তরের কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

খাতাম আল-আমবিয়া সেন্ট্রাল সদর দপ্তর হলো ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত যুদ্ধ কমান্ড সদর দপ্তর। এটি জেনারেল স্টাফের অধীনে পরিচালিত হয় এবং ইরানি বাহিনীর মধ্যে যৌথ সামরিক অভিযান পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত।

গত সপ্তাহে ইসরায়েলি হামলায় এই অভিজ্ঞ সামরিক কমান্ডার মারাত্মকভাবে আহত হয়েছিলেন।

বুধবার এক বিবৃতিতে খাতাম আল-আমবিয়া সেন্ট্রাল সদর দপ্তর তার মৃত্যুর ঘোষণা দিয়েছে এবং তার রক্তের বদলা নেওয়ার অঙ্গীকার করেছে।

খাতাম আল-আমবিয়া সদর দপ্তর জানিয়েছে, আগামী শনিবার ২৮শে জুন তেহরানে এক জানাজার নামাজের পর তার কমরেডদের পাশেই কমান্ডারকে সমাহিত করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার

মারাই গেলেন সেই ইরানি কমান্ডার

আপডেট সময় : ১২:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫