ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

এবার ভারতে হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৭

  • Meghla
  • আপডেট সময় : ১২:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশি যাওয়ার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে আরিয়ান এভিয়েশনের এই হেলিকপ্টারটি গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী এবং একজন পাইলট রয়েছেন।

উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন কর্তৃপক্ষ (UCADA) এক বিবৃতিতে জানায়, কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার সময় রবিবার সকাল ৫টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে পাইলট নিয়ন্ত্রণ হারান।

হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন—ছয়জন তীর্থযাত্রী (পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু) এবং পাইলট। নিহত যাত্রীদের বাড়ি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটে।

কেদারনাথ থেকে গুপ্তকাশী পর্যন্ত যাত্রী পরিবহণের অন্যতম প্রধান মাধ্যম হেলিকপ্টার। তীর্থযাত্রায় যানবাহনের অসুবিধা এবং পথের দুরূহতার কারণে অনেক পুণ্যার্থী হেলিকপ্টার ব্যবহার করেন। দুর্ঘটনার সময়ও কেদার থেকে পুণ্যার্থীদের নিয়েই ফিরছিল কপ্টারটি।

দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সকাল থেকেই ওই অঞ্চলে আবহাওয়া খারাপ ছিল। ছিল ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতা। উদ্ধার কাজ চলছে এবং ধ্বংসাবশেষ সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি ও ভিডিও। তাতে দেখা যায়, কপ্টারের লেজের অংশ ভেঙে গেছে, আর মাথার ঘূর্ণায়মান ব্লেড বিধ্বস্ত অবস্থায় রয়ে গেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

এবার ভারতে হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৭

আপডেট সময় : ১২:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫