ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মায়ের মৃত্যুতে পাকিস্তান যেতে চেয়েও ভিসা পাননি আদনান সামি

  • Meghla
  • আপডেট সময় : ০১:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি এক সময় ছিলেন পাকিস্তানের নাগরিক। জন্ম পাকিস্তানে, তবে তার শিল্পীজীবনের সর্বোচ্চ স্বীকৃতি ও ভালোবাসা তিনি পেয়েছেন ভারতে। এদেশেই তিনি পেয়েছেন নাগরিকত্ব, পেয়েছেন ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী। কিন্তু নিজের জন্মভূমি পাকিস্তানের সঙ্গে অভিজ্ঞতা বরাবরই তিক্ত বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ এসে আদনান সামি জানিয়েছেন, ২০২৪ সালের অক্টোবরে তার মা মারা গেলে তিনি পাকিস্তানে গিয়ে শেষকৃত্যে অংশ নিতে ভিসার আবেদন করেছিলেন। ভারত সরকার তাৎক্ষণিকভাবে তাকে ছাড়পত্র দিলেও পাকিস্তান তাকে ভিসা দেয়নি।

আদনান বলেন, “আমি ওদের বললাম, আমার মা মারা গিয়েছেন। কিন্তু তারপরও তারা আমাকে ভিসা দেয়নি। আমি যেতে পারিনি। হোয়াটসঅ্যাপে ভিডিও কলে মায়ের শেষকৃত্য দেখতে হয়েছে আমাকে।”

তিনি জানান, “আমি টাকার জন্য ভারতের নাগরিকত্ব নেইনি। পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি ফেলে এসেছি। ভারতের মানুষের ভালোবাসাই আমাকে এখানে টেনে এনেছে। একজন শিল্পীর কাছে ভালোবাসাই আসল। ভারত সেটা দিয়েছে, পাকিস্তান দেয়নি।”

২০১৬ সালে মোদি সরকারের সময় আদনান সামিকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়। তার আগে তিনি কানাডার নাগরিক ছিলেন। তার বাবা পাকিস্তানি সেনাবাহিনীতে ছিলেন এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বলেও জানান গায়ক।

তিনি বলেন, “এখানে এসে আমাকে সবকিছু নতুন করে শুরু করতে হয়েছে। কিন্তু এই দেশের মানুষ আমাকে গ্রহণ করেছে, তাদের ভালোবাসা আমাকে গড়ে তুলেছে। পাকিস্তানে সেই সম্মান আমি কখনও পাইনি।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার

মায়ের মৃত্যুতে পাকিস্তান যেতে চেয়েও ভিসা পাননি আদনান সামি

আপডেট সময় : ০১:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫