ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

এআইয়ের ছোঁয়ায় বদলে যাচ্ছে অপরাধ জগত, ইউরোপোলের সতর্কবার্তা

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ০৪:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপরাধ জগতে নতুন মাত্রা যোগ করছে। অপরাধীদের কার্যক্রম স্বয়ংক্রিয় ও আরও বিস্তৃত করছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো সহজ করে দিচ্ছে বলে সতর্ক করেছে ইউরোপোল।

গত সপ্তাহে প্রকাশিত ইউরোপোলের ‘সিরিয়াস অ্যান্ড অর্গানাইজড ক্রাইম থ্রেট অ্যাসেসমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, এআই-এর— সহজলভ্যতা, অভিযোজন ক্ষমতা এবং উন্নত প্রযুক্তি— বৈশিষ্ট্যগুলো অপরাধীদের জন্য শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে।

প্রতিবেদনে জানানো হয়, অপরাধীরা এআই ব্যবহার করে কার্যক্রম আরও দক্ষ ও প্রভাবশালী করে তুলছে। বিশেষ করে জেনারেটিভ এআই বিভিন্ন ভাষায় প্রতারণামূলক বার্তা তৈরি করে অপরাধীদের আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দিচ্ছে। এছাড়া, ভয়েস ক্লোনিং ও লাইভ ভিডিও ডিপফেইক প্রযুক্তির মাধ্যমে পরিচয় চুরি ও প্রতারণার নতুন কৌশল তৈরি হচ্ছে।

এআই-এর অটোমেশন ক্ষমতা অপরাধীদের আরও আধুনিক ম্যালওয়্যার তৈরি করতে সাহায্য করছে, যা সাইবার অপরাধ বাড়িয়ে তুলতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, স্বয়ংসম্পূর্ণ (ফুলি অটোনোমাস) এআই ভবিষ্যতে পুরোপুরি এআই-নিয়ন্ত্রিত অপরাধ চক্র গড়ে তুলতে পারে। এতে অপরাধ জগতে এক নতুন অধ্যায় শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপোল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

এআইয়ের ছোঁয়ায় বদলে যাচ্ছে অপরাধ জগত, ইউরোপোলের সতর্কবার্তা

আপডেট সময় : ০৪:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫