ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয়

বাড়িতে মিলল ৪৫ গোখরা সাপের বাচ্চা

রাজবাড়ীর গোয়ালন্দে এক কৃষকের বাড়িতে ৪৫টি গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে। সাপগুলো মেরে ফেলেছেন ওই কৃষক পরিবার।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উজানচর ইউনিয়নের চর মজলিশপুরের কৃষক আইজলের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে সাপ আতঙ্কে রয়েছেন ওই পরিবারসহ এলাকাবাসী।

এ বিষয়ে কৃষক আইজল বলেন, রোববার তার ছেলে মাঠ থেকে ভুট্টাগাছ তুলে বাড়ির আঙিনায় এনে স্তূপ করে রাখেন। সোমবার দুপুরে সেই ভুট্টা ছাড়াতে একটি গাছ টান দেন তার স্ত্রী। সে সময় একটি সাপের বাচ্চা বেরিয়ে এলে লাঠি দিয়ে মেরে ফেলা হয়। পরে একসঙ্গে অনেকগুলো সাপের বাচ্চা বেরিয়ে এলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কৃষক আইজল বলেন, সে সময় বাড়ির অন্যরা এসে সবগুলো সাপ মেরে ফেলেন। সব মিলিয়ে প্রায় ৪০ থেকে ৪৫টি গোখরা সাপের বাচ্চা ছিল। কিন্তু ওই সময় বড় কোনো সাপ তারা দেখতে পাননি। মেরে ফেলা সাপগুলো মাটিচাপা দেওয়া হয়েছে।

কৃষক আইজল আরও বলেন, গত কয়েক দিন ধরে তাদের এলাকার মাঠে সাপের দেখা মিলছে এবং কয়েকটা সাপ মারাও হয়েছে। এ ঘটনার পর তার পরিবারসহ স্থানীয়রা সাপের ভয়ে আছেন।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা।

তিনি বলেন, কয়েক দিন ধরে শুনছেন মজলিশপুর এলাকায় সাপ দেখা যাচ্ছে। সোমবার দুপুরে আইজল দোকানদারের বাড়ি থেকে অনেকগুলো সাপের বাচ্চা মারা হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক বলেন, বর্তমানে তীব্র তাপপ্রবাহের কারণে বিভিন্ন এলাকায় বিশেষ করে চরাঞ্চলে সাপের উপদ্রব বেড়ে গেছে। সবাইকে সাবধান থাকতে হবে।

ডা. ফারসিম তারান্নুম আরও বলেন, সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে আনতে হবে। হাসপাতালে অ্যান্টিভেনম মজুত রয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

বাড়িতে মিলল ৪৫ গোখরা সাপের বাচ্চা

আপডেট সময় : ০৫:৪০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪