ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

মদিনায় বিনামূল্যে খাবার-পানীয় সরবরাহ করা সেই ইসমাইল মারা গেছেন

সৌদি আরবের অন্যতম প্রিয় এবং অতিথিপরায়ণ ব্যক্তি, শেখ ইসমাইল আল জাইম মারা গেছেন। তিনি ‘আবু আল সেবা’ নামেও পরিচিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

বুধবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

এতে বলা হয়, প্রায় চার দশক ধরে মদিনার পবিত্র স্থানগুলোতে ভ্রমণকারীদের জন্য বিনামূল্যে গরম পানীয় এবং খাবার সরবরাহ করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন শেখ আবু আল সেবা।

গালফ নিউজ বলছে, সিরিয়ার হামা শহরে জন্মগ্রহণকারী আবু আল সেবা ৫০ বছরেরও বেশি আগে মদিনায় চলে আসেন এবং দ্রুত সময়ের মধ্যে শহরটির অন্যতম বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হন।আবু আল সেবা’র প্রতিদিনের কাজের অংশ ছিল প্রচুর পরিমাণে কফি, চা এবং রুটি তৈরি করা, যা তিনি বিখ্যাত কুবা মসজিদের কাছে বসে বিতরণ করতেন। সঙ্গে প্রচুর পরিমাণে খেজুর ও আদাও নিয়ে যেতেন তিনি।

অন্যদের সেবা দিতে আবু আল সেবা’র অক্লান্ত প্রতিশ্রুতি স্থানীয় সীমানা অতিক্রম করে সারা বিশ্ব থেকে মদিনায় আগত লাখ লাখ মানুষের হৃদয়ও স্পর্শ করে।

এর আগে বহু সাক্ষাৎকারে আবু আল সেবা বলেছেন, কারও কাছ থেকে কোনো আর্থিক সহায়তা নয়; কেবলমাত্র মহান আল্লাহ’র সন্তুষ্টি অর্জনের জন্যই বিনামূল্যে খাবার ও পানীয় সরবরাহ করেন তিনি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

মদিনায় বিনামূল্যে খাবার-পানীয় সরবরাহ করা সেই ইসমাইল মারা গেছেন

আপডেট সময় : ১২:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪