সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

টিকটক বানাতে ফুফাতো বোনকে নিয়ে নদীতে ঝাঁপ, কিশোরের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীতে গোসলের টিকটকের ভিডিও বানাতে গিয়ে ডুবে এক কিশোর মারা গেছেন। তার নাম সোহাগ (১২)।

শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় এ ঘটনা ঘটে।দুপুরে রাজারহাটের বুড়িরহাট ক্রসবাঁধ থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহাগ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোহাগ তার ফুফাতো বোনকে নিয়ে টিকটক ভিডিও বানানোর জন্য তিস্তায় গোসল করতে নামে। এ সময় তার সঙ্গে আরও ২ বন্ধু ছিল। টিকটকের ভিডিও ধারণের সময় সোহাগ নদীতে গোসল করছিল। গোসলের একপর্যায়ে অন্যরা তীরে চলে আসতে পারলেও সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা ২ ঘণ্টা পর নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, তিস্তা নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

টিকটক বানাতে ফুফাতো বোনকে নিয়ে নদীতে ঝাঁপ, কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০১:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪