ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা

ভ্যাট বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ৪ টাকা বাড়িয়ে ১৪৫৯ টাকা করা হয়েছে। গত ২ জানুয়ারি তারিখে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১৪৫৫ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)

মঙ্গলবার ভ্যাট সমন্বয় করে নতুন এলপি গ্যাসের দর ঘোষণা দিয়েছে বিইআরসি। আদেশে কেজি প্রতি এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১২১.৫৬ টাকা, যা ভ্যাট বৃদ্ধির আগে ছিল ১২১.১৯ টাকা। একইসঙ্গে অটো গ্যাসের দাম লিটার প্রতি ৬৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ৬৭.২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম কমলেও ডলারের দর বেড়ে যাওয়ায় প্রথমে দর অপরিবর্তিত রেখেছিল বিইআরসি। ডিসেম্বরের তুলনায় প্রোপেন ও বিউটেন টন প্রতি গড়ে দাম কমেছে ১৩.৩৩ ডলার। সে হিসেবে দাম কমে আসার কথা ছিল।

আমদানি নির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিল প্রথম দর ঘোষণার সময় বলা হয় সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে অভিযোগ রয়েছে কখনই বিইআরসি নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা

আপডেট সময় : ০৭:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫