ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠিত হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে

  • Mst Sweety
  • আপডেট সময় : ০১:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, শহীদ পরিবার ও আহতদের এই অধিদপ্তরের আজীবন সহায়তা ও পুনর্বাসন করা হবে। এর মধ্যে ৮২৬ শহীদ পরিবার ও ১১ হাজার আহত তালিকাভুক্ত হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এরপর আর আবেদন নেওয়া হবে না।

আজ সোমবার রেল মন্ত্রণালয়ের তিন উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান নাহিদ ইসলাম।

তথ্য উপদেষ্টা জানান, শহীদ পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে এই অর্থ সহায়তা দেওয়া শুরু হবে। বাকি টাকা জুনের মধ্যে দেওয়া হবে।

আগের ঘোষণা অনুযায়ী, ৩০ লাখ টাকা পাবে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, এর মধ্যে ১০ লাখ টাকা এফডিআর। আহতদের সর্বোচ্চ ৫ লাখ টাকা দেওয়া হবে। প্রতিমাসে শহীদ পরিবার ও আহতরা মাসিক ভাতা পাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠিত হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে

আপডেট সময় : ০১:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫