ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মশালা অনুষ্ঠিত

  • Mst Sweety
  • আপডেট সময় : ০২:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবেলা, দক্ষ, যুগোপযোগী ও নৈতিক সাংবাদিকতার প্রসারে হয়ে গেল দিনব্যাপী কর্মশালা। ওয়াজদা, এসইএল ও আইপিএস এর যৌথ উদ্যোগে শুক্রবার এই কর্মশালায় অংশ নেয় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক।

গণমাধ্যমে খুন, ধর্ষণ, দুর্নীতি, সংঘাতের মত খবরগুলো নিত্যনৈমেত্তিক ব্যাপার। প্রতিনিয়ত এ ধরণের সংবাদ তৈরিতে সাংবাদিকদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই কিভাবে স্ট্রেচ বা চাপমুক্ত থাকতে হয়, সেই কৌশল নিয়ে থিয়েট্রিক্যাল মেথডে, ইন্টারেকটিভ সেশন পরিচালনা করেন, নিউজিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান-ওয়ার্কপ্লেস স্কিল ডেভেলপমেন্ট অ্যাকাডেমি-ওয়াজদা’র দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান ও লাইফ কোচ আহমেদ ওয়াসিমুল বারি।

দ্বিতীয় সেশনে, এআই ব্যবহার করে ফ্যাক্ট চেকিংয়ের কৌশল ও ভূয়া সংবাদ চিহ্নিতকরণে নানা পদ্ধতি নিয়ে আলোচনা করেন অস্ট্রেলিয়ার দ্যা নিউক্যাসল ইউনিভারসিটির বিজনিজ অব অ্যানালিটিকসের অধ্যাপক ড. শাহ জে. মিয়া।

এছাড়া, সমসাময়িক এ সময়ে নৈতিক সাংবাদিকতার প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

পাশাপাশি তরুণ সাংবাদিকদের কর্মক্ষেত্রে সততা ও কর্মদক্ষতা নিয়ে এগিয়ে যেতে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দ্যা স্ট্যাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রতিষ্ঠাতা জনাব মো. আব্দুল আউয়াল। পুরো কর্মশালাটি পরিচালনা করেন একাত্তর টেলিভিশনের প্রতিবেদক ও উপস্থাপক মাহাদী হাসান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪