ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

‘আওয়ামী লীগ গণতান্ত্রিক নয়, স্বৈরতান্ত্রিক দল’

  • Mst Sweety
  • আপডেট সময় : ০৮:৫৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ গণতান্ত্রিক নয়; স্বৈরতান্ত্রিক দল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নায়েবে আমীর বলেন, ‘৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর বলেছিল বৈষম্য দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে। কিন্তু শেষ পর্যন্ত বৈষম্য দূর হয় না, বরং গণতন্ত্রকেও হত্যা করা হয়েছিল।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এদেশ থেকে সুদকে উৎখাত করবে। সুদকে উৎখাত করতে পারলে এদেশ উন্নত হবে। সুদ, জুলুমকারী সরকারকে বাংলাদেশে আসতে দিতে চাই না। বিগত অনেক সরকারই এসেছে কোন সরকারই আল্লাহর আইন মেনে চলেনি, বরং আল্লাহর আইন ভেঙেছে।’

অধ্যাপক মজিবুর রহমান আরও বলেন, ‘এখন জনগণ বলতে শুরু করেছে এটাকেও দেখেছি, ওটাকেও দেখেছি এবার ইসলামী আইনের শাসন দেখতে চাই। এজন্য এখন আমাদের অনেক কাজ করার সুযোগ রয়েছে।’

ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, নায়েবে আমির এড. মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি এড. মো. শাহজাহান মিয়া।

সম্মেলনে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জামায়াতের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

‘আওয়ামী লীগ গণতান্ত্রিক নয়, স্বৈরতান্ত্রিক দল’

আপডেট সময় : ০৮:৫৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪