ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু

  • Mst Sweety
  • আপডেট সময় : ০৮:৪৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. আবু হানিফ (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১ টার দিকে উপজেলার দপদপিয়া যাত্রাবাড়ি এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।  
নিহত মো. আবু হানিফ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধার ছেলে। তিনি পবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক পদে কর্মরত ছিলেন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে পটুয়াখালী থেকে বরিশাল যাচ্ছিলেন মো. আবু হানিফ। পথিমধ্যে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের যাত্রাবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি ট্রাকের পেছনে তার মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

ঝালকাঠির নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪