সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

চব্বিশে এলো ছয় শিরোপা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

আলোচিত ২০২৪ সালের বিদায়ঘণ্টা বাজছে। নতুনকে বরণ করার অপেক্ষা। এ বছর ক্রীড়াঙ্গনে নানা ঘটনা ঘটেছে। এর মধ্যে যেমন সাফল্য আছে, ব্যর্থতাও একেবারে কম নয়। ফুটবল, ক্রিকেট, কাবাডি মিলিয়ে ছয় শিরোপার দেখা মিলেছিল।

যদিও ক্রিকেটে জাতীয় দলের কোনো প্রাপ্তি নেই। তার পরও বাংলাদেশের ইতিহাসে কখনো এক বছরে এত ট্রফি জয়ের রেকর্ড নেই। বছরে আলোচিত টুর্নামেন্ট ছিল টি-২০ বিশ্বকাপ। শেষ ম্যাচে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকলেও আফগানিস্তানের কাছে হেরে তা সম্ভব হয়নি। মে মাসে অনুষ্ঠিত এ আসরে সাকিব আল হাসানদের দায়িত্বহীন পারফরম্যান্স নিয়ে দেশে সমালোচনার ঝড় বয়ে যায়।

যাক, জাতীয় দল ব্যর্থ হলেও যুবারা দেশকে ট্রফি উপহার দিয়েছেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে ভারতকে দাঁড়াতেই দেয়নি। প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রান তুললেও ৫৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ৩০ লাখ শহীদের বিনিময়ে পাওয়া বাংলাদেশ। ৮ ডিসেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। এটি ছিল আসরে বাংলাদেশের টানা দ্বিতীয় শিরোপা। জাতীয় দল তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। সেখানে কি না যুবাদের টানা দুই শিরোপা। মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ ফাইনালে উঠলেও দুর্ভাগ্যক্রমে ভারতের কাছে হেরে যায়।

ফুটবলে জাতীয় পুরুষ দলের বছরটা কেটেছে আগের মতোই। কোনো সুখবর নেই। বড় প্রাপ্তি ছিল নারী সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের শিরোপা অক্ষুণ্ন রাখা। সত্যি বলতে কি, যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছিল তাতে সাবিনা খাতুনরা ফাইনাল খেলতে পারবেন কি না সে সংশয় ছিল। নতুন কোচ পিটার বাটলারকেও নিয়ে ছিল বিতর্ক। অথচ কথায় নয়, মাঠেই শিরোপা জিতে মেয়েরা জবাব দিয়েছেন তারাই সেরা। ২০২২ সালে ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিলেন সাবিনারা। এবারও ৩০ অক্টোবর শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালকে ২-১ গোলে পরাজিত করেন।

দেড় যুগ ধরে জাতীয় দলের সাফে ফাইনাল খেলাটা স্বপ্নে পরিণত হয়েছে। মেয়েরা সেখানে টানা দুই শিরোপা জিতলেন। এতে প্রমাণ মেলে নারী দলের অগ্রগতি। বয়সভিত্তিক সাফ ফুটবলেও মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছেন। ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ সাফে বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়েছে। শ্বাসরুদ্ধকর এ ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারেও ফল নিষ্পত্তি হয়নি। উভয় দল ১১টি গোল করার পর ভারত খেলতে অস্বীকৃতি জানায়। এতে যৌথ চ্যাম্পিয়ন করা হয়। বাইলজ অনুযায়ী বাংলাদেশকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত ছিল। নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ সাফে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হন। নেপালের আসরে ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারায় বাংলাদেশ।

পুরুষ ফুটবলে একমাত্র প্রাপ্তি ছিল অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশের শিরোপা। আগস্টে নেপালে অনুষ্ঠিত এ আসরে ফাইনালে মারুফুল হকের প্রশিক্ষণে বাংলাদেশ ৪-১ গোলে হারায় নেপালকে। চব্বিশে জাতীয় দলের প্রাপ্তি আহামরি কিছু না হলেও নতুন বছরে নতুন রূপে জাতীয় দলের দেখা মিলতে পারে। হামজা চৌধুরীর মার্চেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে। কাবাডিতে জাতীয় দল বঙ্গবন্ধু কাপে টানা চারবার চ্যাম্পিয়ন হয় চলতি বছরেই। ২০২৪ সালে অনুর্ধ্ব-২১ হকিতে বাংলাদেশ চ্যম্পিয়ন হলেও তা ছিল বাছাই পর্বে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

চব্বিশে এলো ছয় শিরোপা

আপডেট সময় : ০১:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪