ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

দাঁড়িয়ে থাকা ট্রাককে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

  • Mst Sweety
  • আপডেট সময় : ০৮:১৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বগুড়া শেরপুরগামী একটি ধান বোঝাই ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছে।

এরা হলেন ট্রাক চালক বগুড়া শেরপুরের ইসমাইল হোসেন (৬০) ও চালকের সহকারী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ি এলাকার বাবু মিয়া (৪৫)।

বুধবার ভোর ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটের রানীগঞ্জ কশিগাড়ী আলিশা ফুড এন্ড ফেভারেজ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটের ওই স্থানে সড়কের পাশে অজ্ঞাতনামা একটি ট্রাক দাঁড়িয়েছিল। এসময় পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে বগুড়া শেরপুরগামী একটি ধান বোঝাই ট্র্যাক দাঁড়িয়ে থাকা ট্রাকে স্ব-জোরে ধাক্কা দেয়। এতে ধান বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা চালকের মরদেহ উদ্ধার করে। ধাক্কা দেওয়া ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয় এবং গুরুতর আহত চালকের সহকারী বাবু মিয়াকে (৪৫) উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রের্ফাড করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি মো.নাজমুল হক জানান, এ দুর্ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চালকের সহকারিরও মৃত্যু হয়। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। সড়কে দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা ট্রাকটি পালিয়ে গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

দাঁড়িয়ে থাকা ট্রাককে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

আপডেট সময় : ০৮:১৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪