ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

হাসিনাকে ফেরত চেয়ে চিঠি জবাব না পেলে যে ব্যবস্থা নেবে ঢাকা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

শেখ পরিবারের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে যে চিঠি দেওয়া হয়েছে, সেটির উত্তর না পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।রফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে গত সোমবার কূটনৈতিকপত্র হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আমরা সরকারি চ্যানেলে কোনো উত্তর পাইনি। ভারত সরকারের উত্তরের জন্য অপেক্ষা করব। সে উত্তরের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, উত্তর না পেলে ভারতকে তাগাদাপত্র পাঠানো হবে। নোট ভারবাল পুরো প্রক্রিয়ার অংশ। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চিঠির উত্তরের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। এটা নির্ভর করে বিষয়ের ওপর।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতে অবস্থান করে বিভিন্ন দেশে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না, এই বিষয়টিও দেশটির সরকারকে জানানো হয়েছে।oএ সময় রোহিঙ্গা ইস্যুতে কথা বলেন রফিকুল আলম। তিনি বলেন, মিয়ানমার থেকে নতুন করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিসহ সব সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশে যাতে পোল্যান্ডের দূতাবাস চালু করা যায়, এ জন্য দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এ ছাড়া জানুয়ারি মাসে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে বলেও জানান রফিকুল আলম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

হাসিনাকে ফেরত চেয়ে চিঠি জবাব না পেলে যে ব্যবস্থা নেবে ঢাকা

আপডেট সময় : ১২:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪