ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

মেঘনায় জাহাজে ডাকাতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা সারবোঝাই একটি কার্গো জাহাজ থেকে ৫ জনের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌ পুলিশ। সোমবার বিকাল ৪টায় জেলার হাইমচরে মেঘনা নদীর মাঝিরচর এলাকায় নোঙর করা ওই জাহাজের বিভিন্ন কেবিন থেকে প্রথমে ৫ জনের লাশ উদ্ধার করা হয়।

পরে তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। এ ছাড়া অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।

বিকাল সোয়া ৩টার দিকে নোঙ্গর করা জাহাজে মরদেহগুলো পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ উদ্দেশ্যে যাচ্ছিল। তবে জাহাজটি হরিনা এলাকায় নোঙ্গর করা অবস্থায় ছিল।

নিহতরা হলেন- মাস্টার কিবরিয়া, ড্রাইভার সালাউদ্দিন (৪৫), চুকানি আমিনুল মুন্সি, গ্রীজার সজীবুল ইসলাম (২৫), লস্কর আজিজুল ও মাজেদুল। একজনের পরিচয় জানা যায়নি। এদের বাড়ি নড়াইল জেলায়। শুধু মাস্টার কিবরিয়ার বাড়ি ফরিদপুরে।

খবর পেয়ে মুকুর চাকমা, সদর ও হাজীগঞ্জ সার্কেল, এএসপি, সরেজমিন দেখতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আসেন। মুমূর্ষু অবস্থায় জুয়েল (২৮) এর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

মেঘনায় জাহাজে ডাকাতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭

আপডেট সময় : ০১:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪