ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

পলাশবাড়ী মহিলাদলের সভাপতি আওয়ামী লীগ নেত্রী, কমিটির কার্যক্রম স্থগিত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার ৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতির পদ পেয়েছেন আরজিনা পারভীন চাঁদনী। অথচ তিনি ইতিপূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হয়ে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি।

এরই মধ্যে কমিটির তালিকাসহ সভাপতি আরজিনা পারভীন চাঁদনীর দলের ফরম সংগ্রহ ও শীর্ষ নেতাদের সঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চলছে তুমুল সমালোচনা।

অভিযোগ উঠেছে, তদবির ও অর্থ বাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগের নেত্রী হয়েও মহিলা দলে পদ পেয়েছেন। তারা ৫ আগস্টের আগেও বিএনপির বিরুদ্ধে সক্রিয় ছিলেন। অথচ জেলা মহিলা দলের নেত্রীরা জেনে বুঝেই তাদের পদ দিয়েছেন।

গত শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখার সভানেত্রী ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত দলীয় প্যাডে ৫১ সদস্যের পলাশবাড়ী থানার মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

তালিকায় দেখা গেছে, ১ নম্বর ক্রমিকে মহিলা দলের সভাপতি হিসেবে আছেন আরজিনা পারভীন চাঁদনী। এই তালিকা প্রকাশের পরেই নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেই সঙ্গে মহিলা দলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে আওয়ামী লীগ নেত্রীদের নাম দেখে ক্ষুদ্ধ নেতাকর্মীর অনেকেই প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট ও কমেন্ট করছেন। আবার কেউ কেউ প্রকাশ্যে মন্তব্য করেছেন যে, টাকার বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু বলেন, পলাশবাড়ীতে মহিলাদলের কমিটিতে আওয়ামী লীগের নেত্রীকে রাখা হয়েছে। সে কীভাবে এই কমিটিতে আসলো, তা আমাদের বোধগম্য নয়। পরে প্রতিবাদ করায় জেলা মহিলা দলের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে কমিটি স্থগিত ঘোষণা করেছেন।

এ বিষয়ে আরজিনা পারভীন চাঁদনীর সঙ্গে একাধিক বার যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, এ কমিটি ঘোষণার পর বিভিন্ন মহলের নানা রকমের প্রশ্নের সম্মুখীন হওয়ায় উক্ত কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। রবিবার জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির কার্যক্রম স্থগিতের বিষয়টি জানানো হয়।

গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী শোভা আকতার বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। তাই দলীয় সিদ্ধান্তে পলাশবাড়ী থানা মহিলা দলের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমরা পরে কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

পলাশবাড়ী মহিলাদলের সভাপতি আওয়ামী লীগ নেত্রী, কমিটির কার্যক্রম স্থগিত

আপডেট সময় : ০১:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪