ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

জনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বিপাশা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

বলিউডে এক সময়ের সবচেয়ে চর্চিত জুটি বিপাশা বসু ও জন আব্রাহাম। যদিও তাদের প্রেম পূর্ণতা পায়নি। বিচ্ছেদের কারণ দখিয়ে জন জানিয়েছিলেন, তখন বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না নায়ক। অন্যদিকে বিপাশার ইঙ্গিত ছিল, সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাসই নাকি তাদের মাঝে নেই!

জন তাদের বিচ্ছেদকে বন্ধুত্বপূর্ণ বলে বর্ণনা করলেও বিপাশা জানিয়েছিলেএটা মোটেই বন্ধুত্বপূর্ণ না। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে নিজের মানসিক অবস্থার কথা খুলে বলেছিলেন নায়িকা।

বিপাশার কথায়, ‘আমি পরিত্যক্ত বোধ করছিলাম। তখন পর্যন্ত আমি একটা রঙিন দুনিয়ায় বাস করতাম। এখন বসে বসে মনে হচ্ছে আমি খুব বোকা ছিলাম। এই নয় বছরে, আমি আমার কাজ থেকে সরে এসেছি, বহু ভালো ভালো সুযোগ পেয়ে ছেড়েছি, ওই মানুষটার জন্য পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আমি ভালোবাসতাম তাকে, আমার সম্পর্ককে ভালো রাখার জন্য, আরও বেশি করে সময় দেওয়ার জন্য বহু মানুষের সঙ্গে দেখা পর্যন্ত করিনি।’

আফসোস জানিয়ে অভিনেত্রী বলেন, ‘কিন্তু তারপরে আমি বুঝতে পারি, যে আমি যার জন্য এতকিছু ছেড়েছিলাম বা এত পরিশ্রম করেছিলাম তা রাতারাতি চলে গেছে। আমি বুঝতে পারি যে এটা শেষ হয়ে গেছে, সেই সময় আমি অনেক যন্ত্রণার মধ্য দিয়ে ছিলাম, আমি চিৎকার করতাম, কেমন যেন আলাদা আলাদা মনে হতো।’

উল্লেখ্য, জনের আগে আরও দুইজনের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন বিপাশা। তাদের মধ্যে এক প্রেমিক বিপাশার বিয়েতে উপস্থিত হয়েছিলেন। অভিনেত্রী করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন। তাদের ঘরে একটি মিষ্টি কন্যা সন্তানও আছে, নাম দেবী। অন্যদিকে জন, ২০১৪ সালে প্রিয়া রুঞ্চালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

জনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বিপাশা

আপডেট সময় : ০১:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪