ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

লাপাতা লেডিস অস্কার জিতলে ভারতীয়রা আনন্দে পাগল হয়ে যাবে : আমির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

অস্কারের এ বছর ভারতের অফিসিয়াল এন্ট্রি ‘লাপাতা লেডিস’। সিনেমাটি পরিচালনা করেছেন আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও। আর প্রযোজনা করেছেন আমির খান। মুক্তির পর প্রশংসা কুড়ানোর পাশাপাশি খুব ভালো আয় করছিল সিনেমাটি।

তারই ফলস্বরূপ অস্কারে পাঠানো হয়েছে সিনেমাটিকে। আর সিনেমাটির অস্কার জয়েও প্রচণ্ড আশাবাদী আমির খান।

তার মতে, ‘লাপাতা লেডিস’ অস্কার জিতলে ভারতের মানুষ আনন্দে পাগল হয়ে যাবে।

সম্প্রতি বিবিসি নিউজ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের হয়ে অস্কার জয়ে লাপাতা লেডিসের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন আমির খান।

অভিনেতা বলেন, ‘লাপাতা লেডিস অস্কার জিতলে আমার তো মনে হয় ভারতীয়রা আনন্দে পাগল হয়ে যাবে। কারণ আমাদের দেশে এমনিতেই লোক সিনেমাপ্রেমী। আমরা মরিয়া কবে ভারতীয় কোনো সিনেমা অস্কার জিতবে। কারণ এখন পর্যন্ত তা হয়নি। তাই আমরা জিতলে ওরা পাগল হয়ে যাবে। তাই দেশের মানুষদের এই আনন্দের কথা ভেবেও আমরা জিততে চাই।’

ভারতের ইতিহাসে মাত্র তিনটি সিনেমা, ‘মাদার ইন্ডিয়া’, ‘সালাম বোম্বে’ ও ‘লাগান’ অস্কারের আন্তর্জাতিক ফিচার বিভাগে মনোনীত হয়। তবে কেউই অস্কার জিততে পারেনি।

সম্প্রতি, রাজামৌলির ‘আরআরআর’ সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতেছে এবং ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’ সেরা ডকুমেন্টারির অস্কার জিতেছে। ‘রাইটিং উইথ ফায়ার অ্যান্ড অল দ্যাট ব্রিদস’ সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে মনোনয়ন পেয়েছে। এখন ‘লাপাতা লেডিস’-এর কাছে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। ২০২৫ সালের অস্কারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হবে আজ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

লাপাতা লেডিস অস্কার জিতলে ভারতীয়রা আনন্দে পাগল হয়ে যাবে : আমির

আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪