ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

ইউক্রেনে প্রথম রাশিয়ার সাথে যুদ্ধে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

ইউক্রেনের চলমান যুদ্ধে প্রথমবারের মতো রাশিয়ার সাথে যুদ্ধে অংশ নিলেন মিত্রদেশ উত্তর কোরিয়ার সেনারা রাশিয়া। এরই মাঝে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চল দখলে রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের ওপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা অংশ নিয়েছেন।

জেলেনস্কি তাঁর নিয়মিত ভাষণে বলেন, ইউক্রেনীয় বাহিনীর ওপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে উল্লেখযোগ্যসংখ্যক উত্তর কোরীয় সেনা অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জেনেছেন তাঁরা।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও জানান, উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন এবং এ মুহূর্তে শুধু কুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে, তাতে এ ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরীয় সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে।’

ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিলেও এ পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে তাঁরা প্রবেশ করেননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এ যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের সক্রিয় অংশগ্রহণ নতুন উত্তেজনা তৈরি করেছে। এ অবস্থায় কিয়েভের প্রতি পশ্চিমা মিত্রদেশগুলোর নতুন করে জোরাল সমর্থন কামনা করেন তিনি। বলেন, এ নিয়ে আগামী সপ্তাহে তিনি ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবেন।

ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরীয় সেনাদের অংশগ্রহণ করার এ খবর স্বীকার বা অস্বীকার, কোনোটিই করেনি রাশিয়া।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ইউক্রেনে প্রথম রাশিয়ার সাথে যুদ্ধে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা

আপডেট সময় : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪